Header Ads

Header ADS

হাদিকে গুলির ঘটনায় বাইক চালককে শনাক্তের দাবি

 

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে দ্য ডিসেন্ট।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যমটি এই তথ্য জানায়।

এতে বলা হয়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম নিয়মিত ব্যবহার করতেন।

সংবাদমাধ্যমটি জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন।

ফেসবুক পোষ্টে আরও বলা হয়, এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়। তারপর তারা উভয়ে বাইকে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় হাদির ওপর গুলি করেন। কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি বাইকটি চালান। তার গলায় চাদর ঝুলানো ছিল।

সবশেষে বলা হয়, বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি আলমগীরে সঙ্গে মিলে যায়। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে। সেগুলো আরও বিশ্লেষণ করে প্রকাশ করা হবে।

No comments

Powered by Blogger.